,

ইউনাইটেডকে জেতালেন রোনালদো, আর্সেনালের দাপুটে জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। নরউইচ সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে রেড ডেভিলরা।

সেই সঙ্গে ওল্ড ট্রাফোর্ডের নতুন অন্তর্বর্তীকালীন কোচ রালফ রাংনিকের অধীনে অজেয় যাত্রা অব্যাহত রাখল ইউনাইটেড।

নরউইচের বিপক্ষে তাদের মাঠে জিততে বেশ ঘাম ঝরাতেই হয়েছে রেড ডেভিলদের। দ্বিতীয়ার্ধের এক আক্রমণে গোলপোস্ট থেকে মাত্র ৬ গজ দূরে থাকা রোনালদোকে ধাক্কা দিয়ে ফেলে দেন ডিফেন্ডার ম্যাক্স অ্যারনস। পেনাল্টি পায় রাংনিকের দল। ৭৫তম মিনিটে স্পট-কিক থেকে জাল খুঁজে নেন পর্তুগিজ উইঙ্গার।

এই জয়ে পয়েন্ট তালিকার পাঁচেই রইল ইউনাইটেড। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। ২৬ ও ২৫ পয়েন্ট নিয়ে তাদের নিচে আছে যথাক্রমে আর্সেনাল ও টটেনহাম।

লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে গানাররা। ঘরের মাঠ এমিরেটসে মাইকেল আর্তেতার দল ৩-০ গোলে হারিয়েছে সাউদ্যাম্পটনকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড