,

মধ্যরাতে নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা মোদির অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছে বলে দাবি করা হয়েছে।

শনিবার মধ্যরাতে হ্যাক করা হয় তার টুইটার অ্যাকাউন্ট। তবে কিছু সময়ের মধ্যে এটি হ্যাকারদের হাত থেকে উদ্ধার করা হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি ‘খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল’ এবং পরে তা ফের সুরক্ষিত করা হয়েছে। অ্যাকাউন্টে বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতি সহ একটি লিঙ্ক শেয়ার করা হয়েছিল।’

প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্টে ৭৩.৪ মিলিয়নেরও বেশি ফলোয়ারস রয়েছেন। হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার করা হয় এবং ভুয়ো টুইটগুলিকে মুছে ফেলা হয়। তার অ্যাকাউন্ট থেকে করা ভুয়া টুইটটিতে লেখা ছিল, ‘ভারত আনুষ্ঠানিকভাবে আইনি দরপত্র হিসেবে বিটকয়েন গ্রহণ করেছে। সরকার আনুষ্ঠানিকভাবে ৫০০ বিটকয়েন কিনেছে এবং সেগুলি দেশের সমস্ত বাসিন্দাদের মধ্যে বিতরণ করছে।’

এরপর মোদির টুইটার অ্যাকাউন্টের সেই স্ক্রিনশট ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আলোচনা চলতে থাকে নেটমাধ্যমে। সমালোচনাও করেন অনেকে। তবে অনেকেই এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তারা বলেন, নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। যে লিঙ্কটি শেয়ার করা হয় তা ক্লিক করতে নিষেধও করেন অনেকে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের