,

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে ৭০ জনের মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, কয়েকটি অঙ্গরাজ্য পড়েছে। কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

অ্যান্ডি বেশেয়ার বলেছেন, শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার। এ ছাড়া ঝড়ের আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ভেতরে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের কারণে কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের