শীতে এসির যত্ন

news-image

অনলাইন ডেস্ক : গরমকালে এসি আমাদের প্রয়োজনীয় অনুষঙ্গ। কিন্তু শীতকালে এটি অবহেলা ও অযত্নে পড়ে থাকে। গরমের শেষের দিনগুলোতে রাতে শীত শীত ভাব লাগে। আর এতে ধীরে ধীরে রুমে এসির প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়।

গরমে এই যন্ত্রটির বেশি প্রয়োজন হয় বিধায় অনেকে শুধু গরমকালেই এসির যত্ন নিয়ে থাকেন। কিন্তু এটি একদমই ঠিক নয়। শীতকালে এসি বন্ধ থাকলেও কোনোভাবেই এসির অযত্ন করা উচিত নয়। কারণ শীতকালে এসি বন্ধ থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন শীতে এসির যত্নে করণীয়-

• নিয়মিতভাবে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার পরীক্ষা করুন।

• এছাড়া এসির বাইরের ইউনিটের আশেপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করুন।

• এসি দীর্ঘদিন বন্ধ রাখার পূর্বে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিক এ মুড়িয়ে রাখুন।

• অবশ্যই এসির আউটডোর মেশিনটি পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত ধুলাবালি যাতে এসির ভেতরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন।

• দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শীতকাল শেষে পুনোরায় এসি চালু করার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে।

• এসির তার যদি গলে যায় কিংবা তারের কোনো অংশ কালো হয়ে যায় তাহলে টেকনিশিয়ানকে দেখাতে হবে।

• গরমকালে পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করে নিতে হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান