বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪ হাজার মাইল পাড়ি দিল কচ্ছপ, খরগোশের খবর নেই!

news-image

অনলাইন ডেস্ক : ব্রিটেনের পশ্চিমাঞ্চলের ওয়েলসের সমুদ্রসৈকতে একটি বিরল প্রজাতির মৃতপ্রায় কচ্ছপ পাওয়া গেছে। কচ্ছপটির মূল বিচরণ-এলাকা সেখান থেকে অন্তত ৪ হাজার মাইল দূরে। কচ্ছপটি কেন এত দূর পাড়ি দিয়েছে, এ বিষয়ে কিছু জানা যায়নি।

অনেকে খরগোশ-কচ্ছপের কাহিনির সঙ্গে মিলিয়ে বলছেন, হয়তো কোনো প্রতিযোগিতায় এসেছে কচ্ছপটি। তাহলে খরগোশটি গেল কই?

জানা গেছে, পোষা কুকুরকে নিয়ে সৈকতে বেড়াতে গিয়েছিলেন এক ব্যক্তি। হঠাৎই তার কুকুরটি ছুটে ছুটে গিয়ে দাঁড়ায় কচ্ছপটির সামনে। প্রথমত দেখে তিনি ভাবলেন, এটি সম্ভবত মারা গেছে। তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেন। তারা এসে কচ্ছপটিকে উদ্ধার করেন। এটি কেম্পস রিডলি প্রজাতির একটি কচ্ছপ।

আরো জানা গেছে, প্রায় বছর তিনেক ধরে কচ্ছপটি অসুস্থ। ইউএস ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ফেডারেশনের তথ্য অনুযায়ী, কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপ বিশ্বের সবচেয়ে ছোট সামুদ্রিক কচ্ছপ এবং এরাই সবচেয়ে বেশি বিপন্ন। এদের সাধারণত মেক্সিকো উপসাগরে দেখা যায়।

ইউএস ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে, কেম্পস রাইডলি প্রজাতির কচ্ছপ আটলান্টিক মহাসাগরের উত্তরে নোভা স্কোটিয়া পর্যন্ত এবং পূর্ব-উত্তর আটলান্টিকেও পাওয়া গেছে।

মেক্সিকো উপসাগর থেকে ব্রিটেনের পশ্চিম উপকূল- প্রায় ৪ হাজার মাইল ভ্রমণ করা এর আগে কোনো কচ্ছপ করেছে কিনা জানা যায়নি। তবে এই কচ্ছপটিকে মনে করা হচ্ছে, সেই বিরল ইতিহাসের অন্যতম হিসেবে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে