নাসিরনগর প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

news-image

আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা : নাসিরনগর প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকালে নাসিরনগর প্রেসক্লাব সভা কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সুজিত কুমার চক্রবর্তী। বিদায়ী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের পরিচালনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব,সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইঁয়া,আবদুল মজিদ,কুমার প্রদীপ ও একেএম আমিনুল ইসলাম ।

সভায় নাসিরনগর প্রেসক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয় । এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি উপহার দিবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক নতুন সদস‍্যদের কাছ থেকে আবেদন পত্র আহবানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীকে আহবায়ক ও সাবেক সভাপতি আদেশ চন্দ্র দেব ও একেএম আমিনুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান