বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে সন্তান জন্ম, আজীবন যাতায়াত ফ্রি

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসে কন্যাসন্তান জন্ম দিয়েছেন এক নারী। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রচেষ্টা পরিবহনের একটি বাসে শিশুটির জন্ম হয়। পরে মা ও শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন বাস মালিক। এ ছাড়া মেয়েটি ও তার পরিবার আজীবন প্রচেষ্টা পরিবহনের বাসে ফ্রি ভ্রমণ করতে পারবে বলেও ঘোষণা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোগাছি আর্মি ক্যাম্পের সামনে চলন্ত বাসে রওশন আরা নামে ওই নারীর প্রসবব্যথা ওঠে। এ সময় বাস থামিয়ে পুরুষ যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে নারী যাত্রীদের সহযোগিতায় কন্যাসন্তানের জন্ম দেন রওশন আরা। পরে মা ও শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের চিকিৎসার খরচ বহন করেন প্রচেষ্টা পরিবহনের চেয়ারম্যান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নোমান মিয়া।

নোমান মিয়া বলেন, রওশন আরা ও শফিকুল ইসলাম দম্পতি মাদারীপুর থেকে মাওয়া এসে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসে ওঠেন। মা ও শিশু সুস্থ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল