মাশরাফী চাইলেই তাকে যুক্ত করবে বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক : শুধু আন্তর্জাতিক ক্রিকেটই নয়, প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে এক বছর ধরেই বাইরে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। বয়স, ফিটনেস এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে মাঠের ক্রিকেটে দেখা না গেলেও দলের খারাপ ও ভালো সময়গুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব সাবেক সফলতম এই অধিনায়ক। কিন্তু দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য মাশরাফীকে বোর্ডের সঙ্গে যুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছেন সমর্থকরা। যদিও এ বিষয়ে এখনো কোনো আগ্রহ দেখাননি তিনি।

তবে মাশরাফী আগ্রহ দেখালে তাকে বোর্ডে যুক্ত করার আভাস দিয়ে রাখলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ শনিবার সাভারে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, বোর্ডে আসার বিষয়ে মাশরাফী কখনো আগ্রহ দেখাননি। তিনি যদি সেরকম কোনো আগ্রহ দেখান, তবে তাকে নিতে প্রস্তুত বোর্ড।

জাতীয় দলের জার্সিতে মাশরাফী সবশেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালে। এরপর বড় ধরনের ইনজুরিতে পড়ায় এই ফরম্যাটে আর তাকে দেখা যায়নি। তবে এখনো এই ফরম্যাট থেকে অবসর নেননি তিনি। এ ছাড়াও দেশের জার্সিতে নিজের শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে। এরপর এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। তবে ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেললেও এখনো এই ফরম্যাট থেকে অবসরের কোনো সিদ্ধান্ত নেননি।

বোর্ডের বিভিন্ন বিভাগে সাবেক ক্রিকেটারদের যুক্ত করে যাচ্ছে বিসিবি। নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাক, ক্রিকেট অপারেশন্সে শাহরিয়ার নাফিসের পর ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন নাফিস ইকবাল। তাদের মতো করে মাশরাফীকে কোনো দায়িত্বে আনা যায় কি-না এমন প্রশ্নে পাপন বলেন, ‘ওরকম কিছু (আলোচনা) হয়নি। মাশরাফী যদি আসতে চায়, আমরা তো সবসময় চাইব তাকে নিয়ে আসতে। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো আলোচনা হয়নি।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান