হাতের তালুতেই লুকিয়ে রাখা যায় রিভলবার!

news-image

অনলাইন ডেস্ক : মাত্র ২০ গ্রাম ওজনের রিভলবারের কথা শুনলে মনে হবে এটি খেলনা। তবে অবিশ্বাস্য হলেও সত্যি, এর গুলির আঘাতে মৃত্যুও হতে পারে। এমনই একটি রিভলবার বানিয়ে তাক লাগিয়েছে সুইৎজারল্যান্ডের একটি সংস্থা। গিনেস রেকর্ড অনুযায়ী বিশ্বের সবচেয়ে ছোট রিভলবার এটি।

এটি হাতের তালুতে অনায়াসে লুকিয়ে রাখা যায়। নাম সি১এসটি। সাড়ে ৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ১ সেন্টিমিটার চওড়া এই রিভলবারের দাম ৫ লাখ টাকা। এর আকার এতই ছোট যে, যেকোন জায়গায় সহজে লুকিয়ে রাখা যায়। এ কারণে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে এই রিভলবার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঘড়ি ও গয়না বানাতে সুইৎজারল্যান্ড যে প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তি ব্যবহার করেই এই রিভলবার বানানো হয়েছে। তার সঙ্গে বন্দুক তৈরির প্রযুক্তিকেও ব্যবহার করা হয়েছে। এই রিভলবারের ক্ষমতা ১ জুলেরও কম। তাই এর গুলিতে মৃত্যুর আশঙ্কা কম। তবে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করলে গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান