,

বাড়ছে ওমিক্রনের প্রভাব, মুম্বাইয়ে ১৪৪ ধারা

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারি কাটিয়ে সচল হতে থাকা ভারতে দেখা দিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। ইতিমধ্যে এর প্রভাব পড়েছে দেশটিতে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত ৩২ জন সংক্রমিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে মুম্বাইয়ে। সংক্রমণ রোধে দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজ্যটিতে।

আজ শনিবার ভারতের গণমাধ্যমে বলা হয়েছে, মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গণ জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মুম্বাই পুলিশ। শনিবার থেকেই এই নির্দেশ কার্যকর হবে ৪৮ ঘণ্টার জন্য। মহারাষ্ট্রে এখন পর্যন্ত ১৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

শুক্রবার সাড়ে তিন বছরের এক শিশুসহ সাত আক্রান্তকে চিহ্নিত করে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তাদের মধ্যে তিনজন তানজানিয়া, ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকা থেকে সম্প্রতি মুম্বাই ফিরেছেন।

রাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তানজানিয়া থেকে যে ব্যক্তি মুম্বাইয়ে ফিরেছেন তার শরীরে ওমিক্রনের মৃদু উপসর্গ ধরা পড়েছে। কোভিডের কোনো টিকা নেওয়া ছিল না তার। ব্রিটেন থেকে যে ব্যক্তি ফিরেছেন, দুটি টিকাই নেওয়া ছিল তার। ওমিক্রনের কোনো উপসর্গ ধরা পড়েনি ওই ব্যক্তির শরীরে। মুম্বাইয়ে যে সাতজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তার মধ্যে চারজনের দুটি টিকা নেওয়া ছিল।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের