,

‘খালেদাকে বিদেশ যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন’

news-image

নিউজ প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন, এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে সরাসরি ক্রসফায়ারে মেরে না ফেললেও চিকিৎসাহীনতার ক্রসফায়ারে তাকে হত্যাচেষ্টা হচ্ছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিশ্ব মানবাধিকার দিবস ২০২১ উপলক্ষে সর্বজনীন মানবাধিকার ঘোষণা বাস্তবায়ন, চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানো ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রিজভী বলেন, খালেদা জিয়ার চিকিৎসা ইস্যুতে প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হয়েছে বাংলাদেশ জমিদারী রাষ্ট্রে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিহিংসামূলক মামলাকে সাজা দেয়া হয়েছে। বন্দুকের নলের মুখে দেশ চালানো হচ্ছে। খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করে দিতেই চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়ার কিছু হলে আপনাকে জনগণের ঘেরাওয়ের মধ্যে পড়তে হবে আপনি রেহাই পাবেন না।

সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী দলকে নিশ্চিহ্ন করতেই র্যাব দিয়ে গুম খুন করিয়েছে। দেশে কোনো মানবাধিকার নেই। দেশে ন্যূনতম মানবাধিকার নেই। সরকারবিরোধী দল শূন্য করতে গুম খুন করিয়েছে বিভিন্ন বাহিনী দিয়ে। বর্তমান সরকার মানবাধিকার লংঘনের প্রকৃষ্ট উদাহরণ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের