রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অসামান্য অবদানের জন্য ৫  জয়িতাকে সংবর্ধনা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপনে  জেলায় নির্বাচিত ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে এ উপলক্ষে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা বেগম, সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিশিষ্ট নারী নেত্রী এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনে বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দির মিথিলা জাহান নিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে কসবার পানিয়ারূপের মারুফা আক্তার, সফল জননী নারী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজনের মাতা তুহুরা বেগম, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য বিজয়নগরের নূরপুরের মোছাম্মৎ চাঁদনি আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক তাদের সবার হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন। এছাড়া তিনি উত্তরীয় পড়িয়ে দেন। পুলিশ সুপার নির্বাচিত জয়িতাদের ফুলেল শুভেচ্ছা জানান । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী পরিচালক এস এম শাহিন।

এ জাতীয় আরও খবর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পুলিশকে কোনো ফ্যাসিবাদ যেন ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

রাজারবাগে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বিশ্ব মা দিবস: মায়ের প্রতি ভালোবাসা জানাতে বিশেষ দিন

ফতুল্লায় গ্যাস লিকেজে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

পাকিস্তানে ভয়াবহ হামলায় নিহত ১৪ পুলিশ সদস্য

ওআইসি অনুষ্ঠানে যোগ দিতে তুরস্ক সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী

অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিতের ওপর জোর দিলেন অর্থমন্ত্রী

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট