জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, ভিডিও ভাইরাল

news-image

নিজস্ব প্রতিবেদক : অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। অভিযোগটি উঠেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কাওছার চৌধুরীর বিরুদ্ধে। গতকাল বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটির পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। ওই দিনই সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থলে যান। তবে তারা গিয়ে ওই নারীকে এলাকায় পাননি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কাওছার চৌধুরীসহ বেশ কিছু লোকজন ওই প্রবাসীর স্ত্রীর বাসায় যায়। তারা জুতার মালা পরিয়ে তাকে মারধর করতে থাকে। ওই সময়ে কিছু লোক এ ঘটনার ভিডিও ধারণ করে।

তবে চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কাওছার চৌধুরী ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ওই প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনৈতিক ও অসামাজিক কার্যক্রম করে আসছিল। সোমবার রাতে স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় তাকে ধরে ফেলে। লোকজন পরে তাকে বিষয়টি জানালে ওই মেম্বার সেখানে যান। পরে এলাকাবাসীই ওই নারীকে মারধর করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে ও দুজন কর্মকর্তা সেখানে গিয়েছিল। তবে ওই নারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান