,

মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন ভিকি-ক্যাটরিনা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা। এ বিষয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছে এ জুটি। এদিকে ভিকি ও ক্যাটরিনা বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমায় যাবেন তা নিয়েও ভক্তদের কৌতূহলের শেষে নেই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের পর মালদ্বীপে যাবেন তারা। সেখানেই কিছুদিন থাকবেন। এর পরই সিনেমার শুটিং শুরু করবেন তারা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে হচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ের আনুষ্ঠানিকতা। জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাদের মেহেদি ও সংগীত অনুষ্ঠান হয়েছে। বুধবার হলুদ অনুষ্ঠান এবং বৃহস্পতিবার বিয়ের আনুষ্ঠানিকতা সারবে এ তারকা জুটি। বিয়ের গোপনীয়তা বজায় রাখতে নানা রকম ব্যবস্থা নিয়েছেন ভিকি ও ক্যাটরিনা। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিয়েতে অতিথিদের ফোন অথবা কোনো ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, এই জুটির ছবি ও ভিডিও প্রকাশের অনুমতির জন্য ১০০ কোটি রুপির প্রস্তাব দিয়েছে একটি খ্যাতনামা ওটিটি প্ল্যাটফর্ম। যদিও এ জুটি এতে সম্মতি দিয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের