,

মাঝপথে ট্রেন থামিয়ে দই কেনায় চালক বরখাস্ত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে হঠাৎ মাঝরাস্তায় ট্রেন থামান এক ট্রেন চালক। ট্রেন থামিয়ে তিনি যান দই কিনতে। আর অদ্ভুদ এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বরখাস্ত করা হয়েছে ট্রেন চালককে। ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি ট্রেন। কিন্তু মাঝপথে একটি অনির্ধারিত জায়গায় দই কেনার জন্য ট্রেনটি থামিয়ে দেন চালক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেন চালকের সহকারী রাস্তার পাশের একটি দোকান থেকে দই কিনে ট্রেনে ফিরে যাচ্ছেন। মাঝপথে ট্রেন থামানোর এ ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে পাকিস্তান রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ জানান, মাঝপথে ট্রেন থামালে নিরাপত্তা সংকট হয়ে দাঁড়ায়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আমরা এমন কিছু সহ্য করতে পারি না, যা নিরাপত্তার বিঘ্ন ঘটায়।

এক বিবৃতিতে দেশটির রেলমন্ত্রী আজম খান স্বাতি সতর্ক করে বলেছেন, তিনি কাউকে ব্যক্তিগত কাজের জন্য জাতীয় সম্পদ ব্যবহার করতে দেবেন না।

পাকিস্তান রেলওয়ের এক কর্মকর্তা অবশ্য বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সেখানে তদারকির বেশ অভাব রয়েছে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের