,

৮ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

news-image

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাতায়াতের অন্যতম রুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে নদীতে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছিলেন কর্তৃপক্ষ।

তবে ফেরি চলাচল শুরু হলেও উভয় ঘাটে এখনও আটকা রয়েছে সহস্রাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা শিকার হচ্ছেন চরম দুর্ভোগের।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম জানান, পদ্মা অববাহিকায় মধ্যরাত থেকেই ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে এর তীব্রতা বেড়ে গেলে দৃষ্টিসীমা কমে আসে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এসময় কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোট বড় ৫টি ফেরি। পাটুরিয়া ও দৌলতদিয়া উভয় প্রান্তে নৈশকোচ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ এক হাজারেরও বেশি যানবাহন আটকা পড়ে। একই সময় বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল।

বুধবার সকাল ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। পারাপারের ক্ষেত্রে যাত্রীবাহী যানবাহনগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মো. সালাম। যানবাহন পারাপার স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের