রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক : ছেলের খুনীদের ফাঁসির রায় শুনে অঝোরে কাঁদলেন আবরারের বাবা বরকতুল্লাহ। আজ বুধবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এই রায় ঘোষণা করা হয়। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এদিকে, রায় শোনার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, আদালতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। উচ্চ আদালতে যেন এই রায় বহাল থাকে। এসময় এই রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি।

এর আগে, আজ বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে আসামিদের এজলাসে তোলা হয়। রায়ের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আদালত পাড়ায় ভিড় করতে থাকে সাধারণ মানুষ। রায় শুনতে নিহত আবরার ফাহাদের স্বজন ছাড়াও এসেছিলেন আসামিদের স্বজনরা।

গত ১৪ নভেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এই মামলার রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেছিলেন। ওই দিন আদালত রায় প্রস্তুত হয়নি জানিয়ে রায়ের নতুন তারিখ ৮ ডিসেম্বর ধার্য করেন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান