,

জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি নাগরিক গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় জড়িত সন্দেহে এক সৌদি নাগরিক ফ্রান্সে গ্রেপ্তার হয়েছেন। ফরাসি গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, গতকাল মঙ্গলবার খালেদ আয়েধ আলওতাইবি (৩৩) নামে ওই ব্যক্তিকে প্যারিসের ‘শার্ল দ্য গল’ বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।

আলওতাইবি সৌদি রয়েল গার্ডের সদস্য ছিলেন। তিনি নিজ নামেই ভ্রমণ করছিলেন এবং তাকে জুডিশিয়াল ডিটেনশনে রাখা হয়েছে বলে জানিয়েছে আরটিএল রেডিও। খাসোগি হত্যাকাণ্ডে তুরস্কের ওয়ান্টেড তালিকায় থাকা ২৬ জন সৌদি নাগরিকের একজন হচ্ছেন এই আলওতাইবি।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে যাওয়ার একটি ফ্লাইটে ওঠার সময় আলওতাইবি গ্রেপ্তার হন। তাকে তুরস্কের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হচ্ছে।

তবে, এই গ্রেপ্তারের ঘটনাকে ভুলবশত গ্রেপ্তার হিসেবে দেখছে সৌদি সরকার। এক বিবৃতিতে সৌদি প্রশাসন জানিয়েছে, আলওতাইবিকে ভুলবশত গ্রেপ্তার করা হয়েছে, সে এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত না, এমন মন্তব্যও করেছে দেশটি। আলওতাইবিকে দ্রুত মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে তারা। সৌদি সরকার বলছে, ‘খাসোগি হত্যায় যারা জড়িত ছিল, তারা বিভিন্ন মেয়াদে সৌদি জেলে সাজা কাটছে। ফ্রান্সে আটক হওয়া ব্যক্তি এই ঘটনায় কোনভাবেই জড়িত নয়।’

উল্লেখ্য, রিয়াদ সরকারের সমালোচনায় সোচ্চার সৌদি সাংবাদিক জামাল খাসোগি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেটে গিয়ে খুন হন।

বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই হত্যাকাণ্ডে সৌদি আরবের ২০ জনের বেশি নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে তুরস্কের। ওই গ্রেপ্তারি পরোয়ানার আওতায়ই আলওতাইবিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খাসোগি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক পরিমণ্ডলে কেউ গ্রেপ্তার হওয়ার ঘটনা এটিই প্রথম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের