বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টির দিনে ঝাল ঝাল চিতই পিঠা

news-image

নিউজ ডেস্ক : রসে ভেজানো চিতই পিঠার স্বাদ তো কমবেশি সবাই-ই নিয়েছেন। আবার নোনতা স্বাদের চিতই নানা পদের ভর্তা দিয়েও খান অনেকে। তবে এখন ঝাল চিতইও খেতে অনেকেই বেশ পছন্দ করেন। তাই আজ মিষ্টি স্বাদের নয়, ঝাল স্বাদের চিতই পিঠা তৈরির রেসিপি জেনে নিন..

চালের গুঁড়া- ৫ কাপ, কুসুম গরম পানি- প্রয়োজনমতো, ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো, হলুদ- সামান্য, কাঁচামরিচ কুচি- স্বাদমতো লবণ- স্বাদমতো।

প্রস্তুত পদ্ধতি: প্রথমে চালের গুঁড়া, লবণ, হলুদ ও পানি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। এরপর এর সঙ্গে মেশান ধনিয়া পাতা ও কাঁচা মরিচ। গোলা খুব বেশি ঘন বা পাতলা যেন না হয়। এভাবে রেখে দিন ঘণ্টাখানেক। এবার পিঠা তৈরির খোলা গরম করে তাতে পিঠাগুলো পরিমানমতো গোলা দিয়ে পিঠা তৈরি করে নিন। কড়াইয়ে গোলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এতে পিঠা ভালোভাবে ফুলে উঠবে। এরপর খুন্তি দিয়ে তুলে নিন। পিঠা তোলার পর সামান্য তেল দিয়ে খোলা মুছে নিলে পিঠা ভালোভাবে উঠে আসে, পুড়ে লেগে যাওয়ার আর ভয় থাকে না।এরপর গরম গরম পরিবেশন করুন মজার স্বাদের ঝাল চিতই।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল