বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে চলন্ত মাইক্রোবাসে আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাড়িটি পুড়ে গেলেও আগুনে গাড়ির চালক বা যাত্রীদের কেউ হতাহত হয়নি বলে জানা যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর কবিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর শহর থেকে ঢাকাগামী পুরাতন একটি মাইক্রোবাস মুন্নুগেট এলাকায় কামারপাড়ার দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে বিকল হয়ে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভিতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যান। অল্প সময়ের মধ্যে পুরো গাড়িটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, গাড়ির ইঞ্জিনের প্লাগে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা