বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাবির ছাত্র নূর উদ্দিন প্রধানমন্ত্রীর নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে এই আবেদন করেন।

নূর উদ্দীন তার অভিযোগে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিওতে মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য সরকার ও দেশের জনগণের জন্য মানহানিকর।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাবির দুইজন শিক্ষার্থী আজ শাহবাগ থানায় দুটি অভিযোগ করেছেন। অভিযোগ দুইটি তদন্ত করা হবে। বিশেষজ্ঞদের মতামত ও তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এছাড়াও জুলিয়াস সিজার তালুকদার নামের আরেক শিক্ষার্থী সদ্য পদত্যাগকৃত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেছেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল