বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘কাঁচা বাদাম’ গাইলেন রানু মণ্ডল

news-image

বিনোদন ডেস্ক : কাঁচা বাদাম’ গানটি শোনেনি এমন বাঙালিকে খুঁজে পাওয়া যেন দায়। সামাজিক মাধ্যমে ভাইরাল ভারতের বীরভূমের ভুবন বাদ্যকারের এই গানটি এবার রানু মণ্ডল গেয়েছেন।

রেল স্টেশনে বসে ‘প্যায়ার কা নাগমা’ গান গেয়ে ভুবন বাদ্যকারের মতোই ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। সেখান থেকে বলিউডের সঙ্গীত জগতে পাড়ি দেন এবং হিমেশ রেশমিয়ার সুরে ‘তেরি মেরি’ গান গেয়ে রীতিমত বিখ্যাত হয়ে যান। যদিও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি রানু। ফিরতে হয়েছে পুরোনো জীবনে।

এদিকে ভুবন বাদ্যকারের ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গান শুনেছেন লাখো মানুষ। অনেক ইউটিউবার তার সঙ্গে দেখা করেছেন। তার সাক্ষাতকার নিয়ে ভিডিও বানিয়েছেন। তবে এতে আপত্তিও জানিয়েছেন ভুবন।

থানায় গিয়ে তিনি অভিযোগ করেছেন, ইউটিউবে তার গানের সত্ত্ব অন্যদের নামে সংরক্ষিত। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে। সপ্তাহখানেক ধরেই গানটি ফেসবুক, টিকটক, ইউটিউবে ভাইরাল হওয়ায় অনেকে সেখান থেকে অর্থ উপার্জন করলেও গানের স্রষ্টা ভুবন কোনো অর্থ পাননি। গানের শিল্পী হিসেবে তার নামও অনেকে উল্লেখ করছেন না।

নিজের নামে গানের সত্ত্বের পাশাপাশি গান থেকে উপার্জিত অর্থ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে ভুবন জানিয়েছেন, গানটি ভাইরাল হওয়ার পর প্রচুর মানুষ বাড়িতে ভিড় করছেন। সবাই তার গান ভিডিও করতে চান। তারপর সেই গান নেট মাধ্যমে ছেড়ে অনেক টাকা আয়ও করছেন। অথচ তার হাত খালি।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে