,

দুলাভাইয়ের শাবলের আঘাতে শ্যালক নিহত

news-image

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে দুলাইভাইয়ে শাবলের আঘাতে শ্যালক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের রুকু শেখ (৬০) উপজেলার নড়াগাতী থানার চোরখালী গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে রুকু শেখ ও তার বোন জামাই কুদ্দুস ফকিরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত শুক্রবার সকালে রুকু শেখ বড়দিয়া-মহাজন ফেরীঘাটের দিকে গেলে কুদ্দুস লোহার শাবল নিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

স্বজনরা রুকুকে অচেতন অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সোমবার ভোরে ঢাকায় নেওয়া পথে মারা যান তিনি।

এ ব্যাপারে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বলেন, নড়াইল সদর হাসপাতালে মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান