বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সোলায়মান (৪২), তার স্ত্রী রিমা আক্তার (৩০), তাদের ছেলে মাহিদ (১৩) ও আরশ (৩)। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরের দিকে আড়াইহাজারের কুমারপাড়া এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে সোলায়মানের শরীরের ৯৫ শতাংশ, রিমা আক্তারের ১৫ শতাংশ, শিশু মাহিদের ১৩ ও আরশের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সোলায়মানের অবস্থা আশঙ্কাজনক। তিনজনেকে ভর্তি করা হলেও আরশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা