এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ৮১৭৭, বহিষ্কার ২

news-image

নিজস্ব প্রতিবেদক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের (এইচএসসি) দ্বিতীয় দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল আট হাজার ১৭৭ জন। আর বহিষ্কার হয় দুইজন।

রোববার (৫ ডিসেম্বর) যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। যুক্তিবিদ্যা পরীক্ষা সকালে ও হিসাববিজ্ঞান পরীক্ষা বিকালে হয়।

যুক্তিবিদ্যা পরীক্ষায় অনুপস্থিত ছিল তিন হাজার ১১৯ জন, আর বহিষ্কার হয় দুজন। অপরদিকে হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৫৮ জন। তবে এই পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি।

যুক্তিবিদ্যা পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৫৪৩ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৯২ জন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ৩৫৬ জন, বরিশাল বোর্ডে ১৭৫ জন, এ বোর্ডে বহিষ্কার করা হয় দুজনকে।

অপরদিকে সিলেট বোর্ডে ৩২৭ জন, দিনাজপুর বোর্ডে ৪৩৮, কুমিল্লা বোর্ডে ৩২৭, ময়মনসিংহ বোর্ডের ১৪৫ ও যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ৩১৬ জন।

এদিকে হিসাববিজ্ঞান পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৫৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৯৪ জন, রাজশাহী বোর্ডে ৫১৪ জন, বরিশাল বোর্ডের ৩৬০ জন, সিলেট বোর্ডের ২০০ জন, দিনাজপুর বোর্ডে ৪৫০ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, ময়মনসিংহ বোর্ডে ৭১ জন ও যশোর বোর্ডে ৩৮৪ জন।

করোনা মহামারির কারণে এক বছর বিরতির পর ২ ডিসেম্বর থেকে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর পরীক্ষার্থীদের কেবল তিনটি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দিতে হবে না।

ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফল তৈরি করা হবে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান