,

রামপুরা ব্রিজে শিক্ষার্থীদের অবস্থান, সতর্ক পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে যান চলাচলে যেন বিঘ্ন না ঘটে তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পরপরই ২৫-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজ ও হাতিরঝিলের সংযোগ সড়কে জড়ো হন। এসময় রামপুরা ব্রিজ ট্রাফিক পুলিশ বক্সের সামনে ও সড়ক বিভাজকসহ ব্রিজের আশপাশে একাধিক স্থানে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

কিছুক্ষণ অবস্থানের পর দুপুর সোয়া ১২টার দিকে রামপুরা ব্রিজের ওপর রেলিং ঘেঁষে দাঁড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ‘নিরাপদ সড়ক চাই’ ‘ভয় দেখিয়ে আন্দোলন, থামানো যাবে না’ স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীর।

অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেত্রী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের আন্দোলন নিয়ে বাইরের অনেকেই অনেক কথা বলছে। কিন্তু ভয় দেখিয়ে, সমালোচনা করে আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

পরে সোমবার (৬ ডিসেম্বর) রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে সড়কে নিহত সবার উদ্দেশ্যে শোক প্রকাশ করতে ‘কালো ব্যাজ ধারণ’ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের খিলগাঁও বিভাগের এডিসি নুরুল আমীন জাগো নিউজকে বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষায় সব ধরনের সতর্কতা অবলম্বন করেছি। যদি রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটিয়ে কিংবা আইনশৃঙ্খলা অবনতি হওয়ার মতো কোনো কাজ তারা করে, তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের