ভারতে আরও দুইজনের ‘ওমিক্রন’ শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আরও দুই ব্যক্তির করোনাভাইরাসের (কোভিড ১৯) নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়েছে। তাদের একজন মহারাষ্ট্রের ও অন্যজন গুজরাটের বাসিন্দা। তারা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে থেকে এসেছেন। এ নিয়ে দেশটিতে নতুন ধরন শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এনটিভির পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এনটিভির প্রতিবেদনে বলা হয়, জিম্বাবুয়ে থেকে গুজরাটে আসা ওই ব্যক্তির শরীরে করোনার বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ ধরা পড়েছে। জামনগরের বাসিন্দা ওই ব্যক্তির গত বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তার নমুনা জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়।

সংক্রমিত ব্যক্তি জিম্বাবুয়ে থেকে দেশে আসার পর যেখানে যেখানে অবস্থান করেছেন, সেটিকে একটি ছোট আকারের সংক্রমণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গুজরাটের কর্মকর্তারা এখন তার সংস্পর্শে আসা মানুষকে চিহ্নিত ও পরীক্ষা করার ব্যবস্থা করছেন।

গুজরাটের স্বাস্থ্য বিভাগের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনোজ আগারওয়াল গণমাধ্যমকে বলেন, ‘আমরা ওই ব্যক্তিকে আইসোলেশনে রেখেছি ও তার ওপর নজর রেখেছি। তিনি যেখানে থাকছেন, সেই এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোনে পরিণত করা হয়েছে। সেখানকার লোকজনকে চিহ্নিত করে পরীক্ষার আওতায় আনার কাজ চলমান।’

সরকারি নোটের বরাত দিয়ে এনডিটিভির আরেক প্রতিবেদনে বলা হয়, ‘ওমিক্রন’ শনাক্ত অপর ব্যক্তি গত মাসে দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করেছেন। তিনি দুবাই-দিল্লি হয়ে মুম্বাইয়ে আসেন। তিনি মহারাষ্ট্রের কল্যাণ-ডম্বিভ্যালি পৌর এলাকার বাসিন্দা এবং করোনার কোনো টিকা নেননি।

গত ২৪ নভেম্বর মুম্বাইয়ে আসার পর তার হালকা জ্বর হয়। এছাড়া তার মধ্যে অন্য কোনো উপসর্গ ছিল না। তাকে কল্যাণ-ডম্বিভ্যালির করোনা কেয়ার সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও নোটে উল্লেখ করা হয়।

ওই যাত্রীর সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে ১২ জন উচ্চ ঝুঁকিসম্পন্ন ও ২৩ জন অপেক্ষাকৃত কম ঝুঁকিসম্পন্ন হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। পরীক্ষায় তাদের কেউ এখন পর্যন্ত ভাইরাসে সংক্রমিত হননি। এছাড়া দিল্লি-মুম্বাই ফ্লাইটের ২৫ জন যাত্রীও করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। এর বাইরে অন্য কেউ তার সংস্পর্শে এসেছিলেন কি না সেটা জানার চেষ্টা চলছে।

এর আগে, ভারতে আরও দুইজনের ‘ওমিক্রন’ শনাক্ত হয়। তাদের একজন বেঙ্গালুরুর ৪৬ বছর বয়সী চিকিৎসক। তিনি করোনার দুই ডোজ টিকাই নিয়েছিলেন। তার জ্বর ও শরীরে ব্যথার উপসর্গ ছিল।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান