লাল কার্ড হাতে রামপুরার সড়কে শিক্ষার্থীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিসহ ১১ দফা দাবি নিয়ে আজও সড়কে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর রামপুরায় লাল কার্ড হাতে নেমেছে তারা। সড়কের অব্যবস্থাপনা ও দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাতে তাদের এই অভিনব বিক্ষোভ।

আজ শনিবার দুপুর ১২টা ১৫ মিনিটে খিলগাঁও মডেল কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে আন্দোলন করছেন।

শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও প্রগতি সরণির এক পাশে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছেন।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী নিহত হয়। এরপরই সড়কে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে রামপুরায় বাসের চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন দেওয়া হয়। পরদিন থেকে রামপুরায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান