ধেয়ে আসছে ‘জওয়াদ’, সরিয়ে নেওয়া হলো ৫৪ হাজার মানুষকে

news-image

অনলাইন ডেস্ক : ধেয়ে আসছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদ। যার কবল থেকে রক্ষায় ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। এরই অংশ হিসেবে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূলীয় অঞ্চল থেকে ৫৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলসহ বিভিন্ন জায়গায় ১৯৭টি ত্রাণ শিবির খুলেছে প্রশাসন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় জাওয়াদ আজ শনিবার উত্তর অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে। এমন অবস্থায় ঝড়ের তাণ্ডব থেকে রক্ষায় ব্যাপক প্রস্তুতি নিতে দেখা গেছে রাজ্য সরকারকে। রাজ্যের উপূকলবর্তী জেলা শ্রীকাকুলাম থেকে ১৫ হাজার ৭৫৫ জন, ভিজিয়ানগরামের এক হাজার ৭০০ এবং বিশাখাপত্তনম থেকে সাড়ে ৩৬ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ স্থলভাগের ঠিক কোথায় আছড়ে পড়বে, তা এখনো নিশ্চিতভাবে জানায়নি আবহাওয়া দপ্তর। মধ্য-পশ্চিম বঙ্গোপাগরেই এখন অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। গত ৬ ঘণ্টায় ৬ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে এগিয়েছে। জানা গেছে, বিশাখাপত্তনম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পুরি থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড় জাওয়াদ। ৫ ডিসেম্বর পুরি উপকূলে পৌঁছতে পারে বলে পূর্বাভাস রয়েছে। এরপর তা ধীরে ধীরে দুর্বল হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান