‘প্রীতিলতা’র শুটিংয়ে চট্টগ্রামে পরীমনি

news-image

বিনোদন ডেস্ক : চলচিত্র নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘প্রীতিলতা’র শেষ লটের শুটিংয়ের জন্য বন্দর নগরী চট্টগ্রামে গেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

সিনেমার নির্মাতা রাশিদ পলাশ জানান, আগামী ১২ ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে সিনেমাটির। চলবে আগামী বছরের ১২ জানুয়ারি পর্যন্ত। ইতোমধ্যে পুরো টিম চট্টগ্রামে গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

তবে চট্রগ্রামের কোথায় কোথায় শুটিং হবে, সেটা একদমই বলতে নারাজ নির্মাতা।

ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদারকে ঘিরেই নির্মিত হচ্ছে এ সিনেমা। এখানে প্রীতিলতার ভূমিকায় অভিনয় করছেন পরীমণি। ইতোপূর্বে তার একটি লুক প্রকাশ করা হয়েছিল। সেটা পেয়েছিল ইতিবাচক সাড়া।

সিনেমাটির চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রাব্বানী। এতে আরও অভিনয় করছেন- তানভীর, মামুন বিশ্বাস, সাইফ চন্দন, মুকুল সিরাজী, রিপা, আরএ রাহুল প্রমুখ। এ সিনেমায় গান করেছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী কবীর সুমন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান