,

ভেঙে গেল পূজা-অর্ণবের প্রেমের সংসার

news-image

বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু দীর্ঘ চার বছরের সংসার জীবনের ইতি টানলেন। তবে কী কারণে তাদের প্রেমের সংসার জীবনের ইতি টেনেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিচ্ছেদের তথ্য নিশ্চিত করেছেন পূজার স্বামী অর্ণব।

গতকাল শুক্রবার রাতে পূজার স্বামী অর্ণব সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

তবে এ ব্যাপারে পূজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালের মাঝামাঝিতে প্রকাশ হওয়া পূজার ‘অবুঝ পাখি’ গানে মডেল হয়েছিলেন অন্তু। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়।

২০১৭ সালে ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে প্রেমিক অর্ণবকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তবে পঞ্চম বিবাহ বার্ষিকীর আগেই প্রকাশ্যে আসে তাদের বিবাহ বিচ্ছেদের খবর।

২০০৮ সালে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লেব্যাক দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন তিনি। বর্তমানে নিয়মিত গান করছেন এই কণ্ঠশিল্পী।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড