খাওয়ার জন্য ১০টি হাঁস না দেওয়ায় আড়াইশ হাঁস হত্যা

news-image

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় শত্রুতার জেরে বিষ দিয়ে দেশি ও বিদেশি প্রজাতির প্রায় আড়াইশ হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে আশুলিয়ার দরগারপাড় এলাকায় রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তির খামারে এ ঘটনা ঘটে। এতে তার চার লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই খামারি।

রাশেদ ভূঁইয়া জানান, বছরখানেক আগে লিজ নেওয়া জমিটিতে হাঁসের খামার গড়ে তোলেন তিনি। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির হাঁস ছিল। সেগুলো দেখাশোনার জন্য একজন ম্যানেজারও রেখেছেন। আজ সকালে ম্যানেজার তাকে ফোন করে জানান স্থানীয় জাহাঙ্গীর, ফারুক ও বশিরসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে তার কাছে শেডের চাবি চান। চাবি না দিলে তাকে মারধর করেন তারা। এ সময় ম্যানেজার জীবন বাঁচাতে পালিয়ে যান, কিছুক্ষণ পরে এসে দেখেন- হাঁসগুলো দাপাদাপি করছে আর মরছে।

রাশেদ ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীরের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলে আসছে। গতকালও জাহাঙ্গীর খামারে দুজন লোক পাঠিয়ে ১০টি হাঁস চেয়েছিলেন, খাওয়ার জন্য। এতে রাজি না হওয়ায় হুমকি দিয়ে যান। আমি জিডিও করেছিলাম। এরই জেরে হাঁসগুলো মেরে ফেলা হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে এই ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন অভিযুক্তরা।

আশুলিয়া থানার এসআই আসওয়াদুর রহমান বলেন, রাশেদ ভূঁইয়া নামে এক ব্যক্তি তাকে হুমকি দেওয়ার ঘটনায় জিডি করেছেন। তবে হাঁস মারা যাওয়ার বিষয়টি জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ভুক্তভোগী থানায় অভিযোগ করার পর বিষয়টি আমরা দেখব।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান