,

‘বোন শেখ হাসিনাকে অনুরোধ, খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ষষ্ঠ কাউন্সিলের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রীকে ‘বোন’ সম্বোধন করে বলেন, ‘আমার বোন শেখ হাসিনাকে অনুরোধ, খালেদা জিয়াকে বিদেশে যেতে দিন। মানবতা দেখিয়েছেন, আরেকটু দেখান।’

কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বঙ্গবন্ধু প্রেমিক। আমি তার মেয়ে শেখ হাসিনাকে কোনো গালি দিতে পারি না। খালেদা জিয়ার বিষয়ে তিনি সংবাদ সম্মেলনে যা বলেছেন তা আমি সমর্থন করি। কিন্তু তিনি তা আবেগের বশবর্তী হয়ে বলেছেন, যা সংবিধানের আলোকে বলতে পারেন না।’

বাংলাদেশের এই অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে এই রাজনীতিক বলেন, ‘দেশের বড় বিরোধী রাজনৈতিক দল বিএনপি। কিন্তু তারা কোনো আন্দোলনে নামে না। তেলের দাম বাড়ে, জিনিসপত্রের দাম বাড়ে বিএনপি আন্দোলন করে না। ধর্ষকের শাস্তির দাবিতে তারা রাস্তায় নামে না।’

তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের ওপর ভর করেছে। তারা মনে করেছে প্রোগ্রাম হলে জামায়াত লোক আনবে। জামায়াত মনে করেছে বিএনপি লোক আনবে।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামাল হোসেনকে দেখে, তার ওপর ভরসা করে, বিএনপিকে দেখে নয়। যতদিন বিএনপিতে জামায়াত থাকবে ততদিন আমি বিএনপির সঙ্গে নেই।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের