বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাশুড়িকে এখনো ‘আন্টি’ বলেন কাজল

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অভিনেতা অজয় দেবগন আর অভিনেত্রী কাজলের প্রেমের কাহিনী সবারই জানা। বিয়ের আগে অজয়ের সঙ্গে চার বছর প্রেম করেছিলেন কাজল। তাই ‘সিংহাম’খ্যাত এই অভিনেতার পরিবারের সঙ্গে তার মধুর সম্পর্ক ছিল।

বিয়ের আগে অজয়ের মাকে আন্টি বলে সম্বোধন করতেন এই অভিনেত্রী। তাই বিয়ের পর হঠাৎ ‘মা’ বলে সম্বোধন করতে পারেননি কাজল। এরপরই তার শাশুড়ির বন্ধু মহলে এটি নিয়ে আলোচনা শুরু হয়। তারা অজয়ের মাকে বিভিন্ন কথা বলতে থাকেন। কাজলকেও কথা শুনতে হয়।

কিন্তু আন্টি বলার সেই স্বভাব এখনো যায়নি কাজলের। এখনো মাঝে মাঝে বীণা দেবগণকে আন্টি বলে থাকের এই অভিনেত্রী। আর এতে কাজলের পক্ষেই থাকেন শ্বাশুড়ি।

এই অভিনেত্রী বলেন, সৌভাগ্যবশত শাশুড়ি আমাকে সময় দিয়েছিলেন। আমার শাশুড়ির বন্ধুরা প্রশ্ন করেতেন, সে তোমাকে মা বলে ডাকে না! তখন আমার শাশুড়ি উত্তর দিয়েছিলেন, সে যখন মা বলবে, তখন মন থেকে বলবে। মাথা দিয়ে বিচার করে বলবে না।

‘দিলওয়ালে’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী জানান, বিয়ের পরও তাকে স্বাধীনতাভাবে চলার অনুমতি দিয়েছিলেন তার শাশুড়ি। এজন্য আজীবন তাকে সম্মান করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে