,

এক সেঞ্চুরি পেলে তিন রেকর্ড গড়বেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াংখেড়ে টেস্ট দিয়ে মাঠে নামছেন বিরাট কোহলি। এই টেস্টে একাধিক রেকর্ড কোহলিকে হাতছানি দিয়ে ডাকছে। চাই শুধু একটি সেঞ্চুরি। সেঞ্চুরি পেলে আন্তর্জাতিক সেঞ্চুরির সংখ্যায় রিকি পন্টিংকে ছাড়িয়ে যাবেন কোহলি। পন্টিংকে ছাপিয়ে গড়বেন আরও একটি রেকর্ড।

দীর্ঘ দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পাননি কোহলি। এই সময়ে ওয়ানডে, টি-টোয়েন্টি, টেস্ট মিলিয়ে খেলেছেন ৫৬টি ইনিংস। সর্বশেষে সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে ইডেনে বাংলাদেশের বিপক্ষে গোলাপি বলে ডে-নাইট টেস্টে। এবার সেই সেঞ্চুরি খরা ঘোচাতে পারলে তিন সংস্করণ মিলিয়ে পন্টিংয়ের ৭০ সেঞ্চুরি ছাড়িয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।

সেঞ্চুরি পেলে আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৪২ সেঞ্চুরি করার কীর্তিও গড়বেন কোহলি। এখন পন্টিংয়ের সঙ্গে যুগ্মভাবে ১ নম্বরে আছেন। পন্টিংকে ছাপিয়ে যাবেন অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সেঞ্চুরির হিসেবেও। টেস্টে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে সর্বোচ্চ সেঞ্চুরির দিক দিয়েও যে পন্টিংকে পেছনে ফেলবেন কোহলি।

খেলাটা মুম্বাইয়ের ওয়াংখেড়ে বলেই হয়তো আশায় বুক বাঁধছেন কোহলি। এখানে ৪টি টেস্টে ৬টি ইনিংসে ৭২.১৬ গড়ে করেছেন ৪৩৩ রান। আছে ১ সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠে শেষ টেস্টের প্রথম ইনিংসে করেছিলেন ২৩৫ রান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের