,

করোনায় আরও ৩ মৃত্যু, শনাক্ত ২৬১

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬১ জন। এ ছাড়া মারা গেছেন তিনজন। এ নিয়ে করোনায় মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জন এবং মৃত্যু ২৭ হাজার ৯৮৬ জন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন।

অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ২৪৪টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৫৭টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ২৮ হাজার ৬৫৯টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৯২ হাজার পাঁচটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩১ লাখ ৩৬ হাজার ৬৫৪টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে পুরুষ একজন এবং নারী দুই জন। এদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট পুরুষ মারা গেলেন ১৭ হাজার ৯০৭ জন এবং নারী ১০ হাজার ৭৯ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। তিনজনের মধ্যে ঢাকা, খুলনা আর ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন দুইজন এবং বেসরকারি হাসপাতালে একজন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড