,

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর কাছে ক্ষমা চাইল সেই ব্যাংক

news-image

নিজস্ব প্রতিবেদক : চেকে বাংলায় ‘ডিসেম্বর’ লেখায় ফেরত দিয়েছিল একটি ব্যাংক। বিষয়টি নিয়ে ‘আক্ষেপ’ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে কোনো পরিবর্তন ছাড়াই টাকা দেওয়া হয়েছে এবং সেই ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। আরেকটি স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মোস্তাফা জব্বার। সেখানে ব্যাংকে চেক ভাঙানোর বিষয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। এমন স্ট্যাটাস প্রসঙ্গে মন্ত্রী জানান, তিনি চেকে বরাবরই মাসের নাম বাংলায় লেখেন। মতিঝিলের প্রিন্সিপাল শাখায় এ নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারের চেকেও তিনি লেখেন ‘০২ ডিসেম্বর, ২০২১’। এটি ছিল বেয়ারার চেক। যাকে চেকটি দিয়েছেন তিনি ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখায় জমা দিতে গিয়ে প্রথমে ব্যর্থ হন। মাসের নাম বাংলায় লেখার চেকটি ফেরত দেয় ব্যাংক। পরে সেই ব্যক্তি বাসায় ফিরে মন্ত্রীকে বিষয়টি জানান। এরপর যোগাযোগ করে চেকটি ‘অনার’ হয় বলে জানান।

কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে স্ট্যাটাসটি দেননি জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘ভাষার মর্যাদা রক্ষায় স্ট্যাটাসটি দিয়েছি। বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

এদিকে মন্ত্রীর স্ট্যাটাস নিয়ে ফেসবুকে অনেকে রসিকতাও করেন। স্ট্যাটাসের কমেন্টে মোস্তাফা জব্বার লেখেন, ‘আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন-তাহারা “কাহার জন্ম নির্ণয় না জানি”। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোন পরিবর্তন ছাড়াই টাকা দেয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোন বিভ্রান্তি হবে না।’ ঘটনাটি ব্যাংকের ওই শাখার কর্মকর্তাদের মানসিকতার কারণে ঘটেছে বলে জানান তিনি।

একই কমেন্টবক্সের বিপ্লাইতে মন্ত্রী লেখেন, ‘ব্যাংকের নিয়মে বাংলা বিরোধিতার কিছু নেই। এটা ওই শাখার কিছু লোকের মানসিকতা। কেউ এমন অবস্থায় পড়লে অবশ্যই প্রতিবাদ করবেন। আমি পাশে আছি।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড