,

সালাহর জোড়া গোলে লিভারপুলের হ্যাটট্রিক ‘হালি’

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের জালে চার গোল দেওয়াকে যেন অভ্যাস বানিয়ে ফেলছে লিভারপুল। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এভারটনের বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একাই জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ।

এর আগে লিগে শেষ দুই ম্যাচে আর্সেনাল ও সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছিল অলরেডরা। টানা তিন ম্যাচে হালি গোল দিয়ে অন্যরকম এক হ্যাটট্রিকই করে ফেললো তারা।

এভারটনের মাঠে খেলতে নেমে ম্যাচের ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন জর্ডান হেন্ডারসন। এর মিনিট দশেক পর ব্যবধান দ্বিগুণ করেন সালাহ।

বিরতির আগে ৩৮ মিনিটের মাথায় এভারটনের হয়ে এক গোল শোধ করেন দেমারাই গ্রে।

তবে দ্বিতীয়ার্ধে আর প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি লিভারপুল। ম্যাচের ৬৪ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন সালাহ আর ৭৯ মিনিটে গিয়ে হালি পূরণ করেন ডিয়েগো জোতা।

এই ম্যাচের জোড়া গোলের পর এবারের লিগে ১৪ ম্যাচে সালাহর গোল হলো ১৩টি। তিনিই এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলস্কোরার।

এভারটনকে হারিয়ে ১৪ ম্যাচে ৯ জয় ও চার ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে লিভারপুল। শীর্ষে থাকা চেলসির সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের