,

পশ্চিমবঙ্গে ‘আতসবাজির ড্রামে’ ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩

news-image

ময়ুখ বসু, কলকাতা
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি আতসবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজের নোদাখালি এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ২ ব্লকের নস্করপুর পঞ্চায়েতের অধীন মোহনপুরের সোনাড়িয়া মোড়ে একটি বাড়িতে মজুত আতসবাজির ড্রামে বিস্ফোরণ হয়। পর পর তিনবার বিস্ফোরণে কেঁপে ওঠে আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা।

এ ঘটনায় মৃতদের মধ্যে ওই বাড়ির মালিকও রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৮টা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে নোদাখালির সোনারিয়া এলাকার ওই বাড়ি।

বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন প্রতিবেশী এক যুবক। এ ছাড়া বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক স্থানে দেয়াল ভেঙ্গে পড়েছে।

স্থানীয়দের দাবি, অসীম মণ্ডলের বাড়িতে আতসবাজি তৈরি হত। সেখানে বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যায় তিনটি দেহ। দেহাংশ ছিটকে গিয়ে পড়ে বেশ কিছু দূরে।

বাজির মশলা বা বারুদ থেকেই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। বেআইনিভাবে বাজি তৈরি হত কীনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, ওই বাড়িতে বিপুল পরিমানে দাহ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড