,

খালেদা জিয়ার ক্ষতি হলে মানুষ রেহাই দেবে না : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষতি হলে দেশের মানুষ রেহাই দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘খালেদা জিয়ার যদি সুচিকিৎসা না হয়, যদি তার কোনো ক্ষতি হয়, তাহলে এই দেশের মানুষ কোনোদিনই আপনাদের রেহাই দেবে না। দায় সব আপনাদের, সেই দায় আপনাদের বহন করতে হবে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন, ‘এখনও তিনি সংগ্রাম করছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে এখনও সংগ্রাম করছেন তিনি। এক দিনের জন্যও তিনি অবসর নেননি, এক দিনের জন্যও তিনি বিশ্রাম নেননি।’

বক্তব্যে বিএনপি মহাসচিব জানান, সোমবার (২৯ নভেম্বর) রাতে চতুর্থবারের মতো রক্তক্ষরণ হয়েছে খালেদা জিয়ার। ফখরুল জানান, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত দলের কর্মসূচি চলমান রয়েছে। এরপর নতুন কর্মসূচি দেবে বিএনপি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘কী দুর্ভাগ্য আমাদের, কী জাতি আমাদের। জোর করে ক্ষমতা দখল করে আছে। সরকারের একজন মন্ত্রী গতকাল বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসকেরা নাকি বিএনপি যা বলতে বলেছে, তারা তাই বলেছেন। ধিক্কার দেই এই মন্ত্রীকে। যে কিনা নামিদামি এবং বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসকদের বিদ্রুপ করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, ‘তিনি বলেছেন, আমরা কাগজপত্র বিদেশে পাঠিয়েছি। কূটনৈতিকদের সামনে তিনি বলছেন। কেন বলছেন? কূটনীতিকরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইতিমধ্যে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন (খালেদা জিয়াকে) দেশের থেকে বাইরে পাঠাও, বিদেশে চিকিৎসার জন্য।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড