বগিভর্তি লাশ নিয়ে ছুটছে রাতের ট্রেন!

news-image

বিনোদন প্রতিবেদক : সৈয়দপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে বগিভর্তি লাশ নিয়ে ছুটছে রাতের ট্রেন! গন্তব্য কুমিল্লার কোনো এক নির্জন স্থান। আর রাতের মধ্যেই গুম করতে হবে মৃতদেহগুলো। পুরো দায়িত্বটাই পড়েছে রেলওয়ের বিটি গার্ড ওয়াজিউল্লাহ চৌধুরীর ওপর।

গল্প নয়, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে কোনো এক রাতে নির্বিচারে ঘটে যাওয়া গণহত্যার এমন ঘটনাই উঠে আসছে টিভি পর্দায়। ‘শ্বাপদ’ শিরোনামে নাটকটি পর্দায় তুলে আনছে থিয়েটার এন্টারটেইনমেন্ট। পিকলু চৌধুরীর প্রযোজনায় এর চিত্রনাট্য করেছেন মাসুম শাহরিয়ার আর পরিচালনায় আছেন গোলাম মুক্তাদির।

প্রযোজক পিকলু চৌধুরী জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসে লুকিয়ে আছে এমন অসংখ্য ছোট ছোট ঘটনা। কিছু ঘটনা এতটাই নৃশংস যে, সেসব শুনলে যে কারও বুক কেঁপে উঠবে। তেমনই একটি ঘটনা ঘটেছে তৎকালীন পাকিস্তান রেলওয়েতে বিটি গার্ড হিসেবে কর্মরত ওয়াজিউল্লাহ চৌধুরীর জীবনে।

পিকলু বলেন, ‘সত্য ঘটনার অনুপ্রেরণা থেকেই নাটকটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ঘটনাটি আমরা শুনেছি প্রত্যক্ষদর্শী ওয়াজিউল্লাহ চৌধুরীর মেয়ে লুৎফুন্নেসা এবং নাতি রাশেদুল আউয়ালের কাছ থেকে। পুরো ঘটনাটি এখনই বলতে চাই না, আমরা চাই দর্শকরা একসঙ্গে পুরোটা জানুক। শুধু এটুকু বলি, কাজটিকে সত্য ঘটনার কাছাকাছি নিয়ে যেতে আমরা পুরো একটি রেলগাড়ি ভাড়া করেছি টানা তিন দিনের জন্য। কারণ, পুরো ঘটনাটি রেলগাড়ির একটি লাশবোঝাই বগিকে কেন্দ্র করে।’

তিনি আরও জানান, গত সপ্তাহে সৈয়দপুরে ‘শ্বাপদ’র শুটিং শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দী ওয়াদুদ, এফ এস নাঈম, শবনাম ফারিয়া, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপনসহ অনেকে। নাটকটি বিজয়ের মাস ডিসেম্বরে দেশের যেকোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান