দিনের শুরুতে তাইজুলের জোড়া আঘাত

news-image

আগের দিন দুই সেশন ফিল্ডিং করেও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। সে দৃশ্যটা বদলে গেল তৃতীয় দিনের শুরুতে। দিনের প্রথম ওভারেই তাইজুল জোড়া আঘাত হানলেন পাকিস্তান শিবিরে।

৫৮তম ওভারের পঞ্চম বলে আব্দুল্লাহ শফিককে গুড লেন্থে বলটা করেছিলেন তাইজুল। খানিকটা জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন পাকিস্তান ওপেনার। তবে বলটা তার ব্যাটে যাওয়ার আগেই ছুঁয়ে গেছে প্যাড। বাংলাদেশের জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পাকিস্তান ওপেনার সেটা রিভিউয়ের কথা ভেবে জানিয়েছিলেন সিদ্ধান্ত। কিন্তু সেই ভাবনাতেই তিনি রিভিউর ১৫ সেকেন্ড শেষ করে ফেলেছিলেন। তাতে আর সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ জানানো হয়নি তার।

নতুন ব্যাটার আজহার আলীকে এর ঠিক পরের বলটা তাইজুল করেছিলেন লেগ স্টাম্পে। সামনে ঝুঁকে ডিফেন্ড করতে চেয়েছিলেন আজহার। কিন্তু বলের লাইন মিস করে গেছেন। বলটা তার ব্যাটের বাইরের কোণা এড়িয়ে গিয়ে সরাসরি আঘাত হানে প্যাডে। বাংলাদেশের আবেদনে শুরুতে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউতে সফলতা ধরা দেয় টাইগারদের হাতে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান