বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার পর বিয়ের এক মাসের মাথায় ঝুলন্ত লাশ মিলল গৃহবধূর

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার বুড়িরচর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম সাফিয়া বেগম (২০)। তিনি বুড়িরচর গ্রামের জুয়েল হাওলাদারের স্ত্রী এবং শরীয়তপুরের সখিপুর থানার মহসিন ফকিরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল হাওলাদারের সঙ্গে পরকীয়া সম্পর্কের পর এক মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার কলহ শুরু হয়। শুক্রবার রাতে সাফিয়াকে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির কাছে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়।

সাফিয়ার ভাই জামাল হোসেন সাংবাদিকদের জানান, সাত-আট মাস আগে শরীয়তপুরের সখিপুর থানার আর্শিনগর নগর গ্রামে সাফিয়ার বিয়ে হয়। একমাস আগে থেকে নিখোঁজ ছিলেন সাফিয়া।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল জানান, ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী জুয়েলকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক