,

মলনুপিরাভিরের কার্যকারিতা অনেক কম, জানালো মার্ক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান মার্ক কোভিড-১৯ মোকাবিলায় মুখে খাওয়ার ওষুধ আনলে উৎফুল্ল হয়ে উঠেছিল গোটা বিশ্ব। করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে এটি বড় অস্ত্র হবে বলে ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সেই আশা এখন অনেকটাই ম্রিয়মান। কারণ মার্ক নিজেই জানিয়েছে, তাদের ওষুধ মলনুপিরাভির করোনাভাইরাস মোকাবিলায় যতটা কার্যকর আগে বলা হয়েছিল, প্রকৃতপক্ষে তার ক্ষমতা অতটা নয়। খবর রয়টার্সের।

চূড়ান্ত বিশ্লেষণে দেখা গেছে, মলনুপিরাভির করোনাজনিত কারণে মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ কমাতে সক্ষম। অথচ, গত অক্টোবরে প্রকাশিত তথ্যে বলা হয়েছিল, ওষুধটির কার্যকারিতা প্রায় ৫০ শতাংশ। সেই সময় ৭৭৫ জন রোগীর ওপর পরিচালিত পরীক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছিলেন গবেষকরা। তবে পরের ধাপে ১ হাজার ৪৩৩ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা যায়, ওষুধটির ক্ষমতা পূর্বধারণার চেয়ে অনেক কম।

মলনুপিরাভিরের কার্যকারিতা কম প্রমাণিত হওয়ায় বিশ্ববাজারে ওষুধটি বেচাকেনায় বড় প্রভাব পড়বে বলে ধারণা করা যায়। বিভিন্ন দেশ এটি কেনা অব্যাহত রাখবে কিনা সেটি এখন বড় প্রশ্ন।

মলনুপিরাভির কম কার্যকর খবর ছড়ানোর পরপরই ধস নেমেছে মার্কের শেয়ারে। শনিবার (২৭ নভেম্বর) দিনের প্রথমভাগের লেনদেনে তাদের শেয়ারের দর ৩ দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ৩৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

অবশ্য করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকার পাশাপাশি এখনো আশার আলো দেখাচ্ছে ফাইজারের ওষুধ প্যাক্সলোভিড। প্রাথমিক পরীক্ষায় এটি করোনা রোগীদের মৃত্যু ও হাসপাতালে ভর্তি ৮৯ শতাংশ কমাতে সক্ষম বলে জানানো হয়েছে। অবশ্য এখনো মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের ছাড়পত্র পায়নি ওষুধটি।

তবে এরই মধ্যে বাংলাদেশসহ ৯৫টি দেশের ওষুধ কোম্পানিগুলোকে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার। গত ১৬ নভেম্বর জাতিসংঘ সমর্থিত গ্রুপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। ফলে নির্ধারিত দেশগুলোর ওষুধ নির্মাতারা ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের সাব-লাইসেন্স পাচ্ছে।

এর আগে জেনেভাভিত্তিক গ্রুপ এমপিপির সঙ্গে একই ধরনের চুক্তির আওতায় মার্কের তৈরি করোনার ওষুধ মলনুপিরাভির তৈরির লাইসেন্স পেয়েছিল বাংলাদেশসহ ১০৫টি দেশ।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের