বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিন্ন স্বাদে পাতে থাকুক বাঁধাকপির ভর্তা

news-image

নিউজ ডেস্ক : গরম ভাতের সাথে ভর্তা খেতে কে না পছন্দ করেন। বিশেষ করে শীতের সকালে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ভর্তা অমৃত তুল্য। আলু, বেগুন, মাছ, মাংস এমনকি বিভিন্ন সবজি রান্নার সাথে ভর্তাও বানিয়ে খেয়ে পছন্দ করে থাকেন অনেকেই। মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে এই বাঁধাকপির ভর্তার স্বাদ। এই স্বাদ নিতে আজই তৈরি করে ফেলুন মজাদার বাঁধাকপির ভর্তা। শীতের সবজি হওয়ায় বেশ সস্তায় পেয়ে যাবেন এই সবজিটি।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ- ১. বাঁধাকপি কুচি ২ কাপ, ২. যে কোনো মাছ ৪ টুকরো, ৩. কাঁচা মরিচ ১০ টি, ৪. রসুন কুচি ২ চা চামচ, ৫. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ৬. শুকনো মরিচ ৮ টি, ৭. সরিষার তেল পরিমাণ মতো, ৮. ধনে পাতা প্রয়োজন মতো, ৯. লবণ স্বাদ মতো।

প্রস্তুত প্রণালি- প্রথমে বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি করে নিন। এরপর কিছুক্ষণ ভাপে আধা সেদ্ধ করে নিন। এবার একটি প্যানে এক চা চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে এর মধ্যে কাঁচা মরিচ, রসুন ও পেঁয়াজ কুচি, শুকনো মরিচ ভেজে উঠিয়ে রাখুন।

পরে একই প্যানে মাছের টুকরোগুলো এপিট ওপিট উল্টে ভেজে নিন। এর মধ্যেই ভাপিয়ে নেয়া বাঁধাকপি দিয়ে টেলে নিন। এরপর কিছুটা ঠান্ডা করে মাছের কাটা বেছে নিন। এবার সব উপকরণ, লবণ মিশিয়ে পাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে বা মিক্সারে দিয়েও কাজটি করে নিতে পারেন। একেবারে মিহি না করে একটু আস্ত আস্ত রাখতে পারেন। সামান্য লেবুর রসও দিতে পারেন সুঘ্রাণের জন্য। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার বাঁধাকপির ভর্তা।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল