,

আমারও সন্তান আছে, উপলব্ধি করতে পারি এটা কতটা মর্মান্তিক: তাপস

news-image

অনলাইন ডেস্ক : আমারও সন্তান আছে, উপলব্ধি করতে পারি এটা কতটা মর্মান্তিক; সন্তান হারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়া যায় না বলে অনুভূতি ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে বুধবার রাতে নগরীর কামরাঙ্গীরচরের জাওলাহাটি এলাকায় সংবাদমাধ্যমকে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি।

তাপস বলেন, ‘আসলে সন্তান হারা পিতা-মাতাকে তো সান্ত্বনা দেওয়া যায় না। আমার নিজেরও দুই সন্তান। নিজেই উপলব্ধি করি, এটা কি রকম বেদনাদায়ক- মর্মান্তিক ঘটনা। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না।’

চালকের সর্বোচ্চ শাস্তি কামনা করে শেখ তাপস বলেন ‘এ রকম গাফিলতি, কোনো অন্যায় বরদাশত করা হবে না। আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা এরই মাঝে তাদের চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম আছে সেগুলোও আমরা নেব। যাতে করে সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন হয়, সেটাই আমরা কামনা করি।’

এ সময় উপস্থিত স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘মেয়র সাহেব তো আছেন। মেয়র সাহেব খোঁজখবর নেবেন। যে কোনো ব্যাপারে মেয়র তিনি সহযোগিতা করবেন, আমরা সহযোগিতা করব। কাউন্সিলরকে দিয়ে যে কোনো সময়, যেকোনো ব্যাপারে খবর দেবেন, চলে আসব। মেয়র সাহেব আপনাদের ব্যাপারে যা করার সবই করবেন।’

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, দক্ষিণ সিটির কাউন্সিলরদের মধ্যে সাধারণ আসনের ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ডের মো. সাইদুল ইসলাম এবং সংরক্ষিত আসনের শেফালী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা