‘সক্কাল সক্কাল… অর্গাজম’! চমকে দিলেন শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : সকাল সকাল অর্গাজম প্রাপ্তি হল শ্রীলেখার! কোনও রাখঢাক না করে সে খবর নিজেই জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যৌনতা নিয়ে কথা বলতে কখনই কোনও সংকোচ করেন না শ্রীলেখা। তবে এই অর্গাজমের সঙ্গে যৌনতার কোনও সম্পর্ক নেই।

আসলে অভিনেত্রীর ‘সেন্স অফ হিউমার’ বরাবরই প্রশংসার দাবি রাখে। এক্ষেত্রে খানিকটা সেভাবে তার নতুন ছবির খবর দিলেন শ্রীলেখা। ‘অর্গাজম’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে কাজ করতে চলেছেন শ্রীলেখা মিত্র। সেই ছবির খবরই সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

ছবির চিত্রনাট্যের ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সক্কাল সক্কাল… অর্গাজম’। ছবিটি পরিচালনা করছেন কাবেরী রায় চৌধুরী, ক্রিকেটিভ ডিরেক্টর রয়েছেন শীর্ষেন্দু বর্মা সাউদি। কাবেরী ও শীর্ষেন্দু মিলেই যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

এদিকে গত কালই নিজের জন্যে পাত্র খুঁজেছেন বলে ছবি দেন শ্রীলেখা। গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল, খোলা চুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন, ‘মেয়ে পছন্দ?’ যদিও শ্রীলেখার এই রসিকতা বুঝতে না পারে অনেকেই তার পোস্টে শালীনতার মাত্রা ছাড়িয়ে অভিনেত্রীকে আক্রমণ করেন।

তবে তাতে থোড়াই কেয়ার শ্রীলেখার! এই চরম সুখ প্রাপ্তি নিয়ে আগে বলিউডে নানা ছবি হয়েছে। যেখানে নায়িকারা অর্গাজমের দৃশ্যে সাবলীল ভাবে অভিনয় করেছেন। যেমন ‘লাস্ট স্টোরিজ’ এ- কিয়ারা, ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-তে রত্না পাঠক শাহ অভিনয় করেছেন এই ধরনের সাহসী দৃশ্যে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান