,

একদিনে টিকা নিলেন আরও ১০ লাখ মানুষ

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে একদিনে আরও ৯ লাখ ৯৮ হাজার ৩৮০ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৫৬ জন এবং দ্বিতীয় ডোজ নেন ২ লাখ ৭৬ হাজার ১৪ জন।

২৪ ঘণ্টায় টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৩ লাখ ৩৬ হাজার ২১১ জন ও নারী ৩ লাখ ৮৬ হাজার ১৪৫ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৬৪০ জন ও নারী ১ লাখ ৪২ হাজার ৩৭৪ জন।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ২৮ লাখ ১৫ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ২৫৮ জন।

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ১৬২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ কোটি ৮৫ লাখ ৪ হাজার ২০০ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ২৮ হাজার ৪৬২ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। ওই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন স্বাস্থ্যকর্মীকে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজার, সিনোফার্ম ও মর্ডানার টিকা দেওয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের