প্রাণ ডেইরি পেল সেরা করদাতার সম্মাননা

news-image

নিজস্ব প্রতিবেদক : সেরা করদাতার সম্মাননা পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের প্রতিষ্ঠান প্রাণ ডেইরি লিমিটেড। কোম্পানি পর্যায়ে খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে প্রাণ ডেইরিকে এ সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরীর হাতে এ সম্মাননা তুলে দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

পুরস্কার গ্রহণ শেষে উজমা চৌধুরী বলেন, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠান নিয়মিতভাবে ট্যাক্স ও ভ্যাট প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রেখে চলছে। এজন্য প্রতিবছর সরকারের পক্ষ থেকে স্বীকৃতি পাচ্ছি যা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আনন্দের।

২০০৬ সাল থেকে চালু হওয়া ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদানে এ বছর জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ এর বিধান অনুযায়ী ২০২০-২০২১ করবছরে ব্যক্তি ৭৫ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য ১২ এই তিন ক্যাটাগরিতে যোগ্য করদাতাকে ১৪১টি ট্যাক্সকার্ড প্রদান হচ্ছে।

এছাড়া জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৮ এর বিধান অনুযায়ী ২০২০-২০২১ করবছরে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মনোনীত ৫২৫ জন সেরা করদাতার নাম প্রকাশ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান