,

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৯১ ডেঙ্গুরোগী

news-image

বিশেষ সংবাদদাতা : রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন করে আরও ৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন রোগী চিকিৎসাধীন।

বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি সক্রিয় রোগীর সংখ্যা ৪৯৩ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৭৫ জন ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন চিকিৎসাধীন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে ৯৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১ জন রোগীর মধ্যে ঢাকার সরকারি হাসপাতালে ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ৪৯ জন রোগী ভর্তি হন এবং বাকি ১৬ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৩ নভেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৬ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হন। তাদের মধ্যে ২৬ হাজার ৪২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তদের মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন ও নভেম্বরে আজ পর্যন্ত ২ হাজার ৯৭৮ জন রোগী ভর্তি হন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের